পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর নয়া ডাঙ্গাপাড়া নামক গ্রামে পারিবারিক ঘটনায় মনোরঞ্জন রায় (৫৬) কে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুস্তাহাবের ছেলে আসাদুজ্জামান (৪০) নামের একজনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ।
নিহত ব্যক্তি চক সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। ঘটনাটি ঘটে আজ রোববার(২৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান,ময়না তদন্তের রিপোর্ট ছাড়া নিহতের প্রকৃত কার বলা সম্ভব নয়। ্এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছ বলে জানা গেছে ।





