Type Here to Get Search Results !

ভোগডাবুড়ী ইউপি পরিদর্শনে নীলফামারীর জেলা প্রশাসক

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারীর ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় তিনি ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদে যান। তাঁকে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম।
এ সময় ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ ও পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি পরিষদের কার্যক্রম ও কর্মপদ্ধতি পর্যালোচনা করেন এবং সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
জেলা প্রশাসক জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই তিনি এ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।

Top Post Ad

Hollywood Movies