চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারীর চিলাহাটির কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের কৃষি পরামর্শ দেওয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিএসদের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
কৃষকদের অভিযোগ, ফসলের রোগবালাই শনাক্তকরণ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিতে মাঠপর্যায়ে বিএসদের নিয়মিত দেখা যায় না। ফলে প্রয়োজনের সময় কৃষি পরামর্শ না পেয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের। ্কৃ
ষিনির্ভর এই অঞ্চলে ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের পাশে থেকে পরামর্শ দেওয়া বিএসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু মাঠপর্যায়ে তাদের উপস্থিতি ও কার্যক্রম নিয়ে কৃষকদের মধ্যে রয়েছে অসন্তোষ।
কৃষকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং বিএসদের মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করবে।
এখন প্রশ্ন, কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের কৃষি পরামর্শ দিতে কতটা সক্রিয় বিএসরা?
কৃষকদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কৃষি বিভাগের বক্তব্যও গুরুত্বপূর্ণ।







