আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ লেবু ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিকেলে গোমনাতী সীমান্তের মেইন পিলার ৭৮৯/৪-এস থেকে প্রায় ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক লেবু ইসলাম ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত বসির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার সময় লেবু ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডোমার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে তিনি ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





