Type Here to Get Search Results !

কাহারোলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে বেলা সাড়ে ১১ টায় কাহারোল উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কাহারোল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বীরগঞ্জ কাহারোল রডস্থ বিএনপি'র দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য রেলি শুরু হয়। রেলিটি কাহারোল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এলাকার বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। রেলিপূর্ব দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা-র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপি'র ছাত্র বিষক সম্পাদক মো: জুয়েল রানা,কাহারোল উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মতিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক সহ অনেকেই বক্তব্য রাখেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies