Type Here to Get Search Results !

উলিপু‌রে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(১সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে ) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে, বর্ণিল ব্যানার, ফেস্টুন ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত আনন্দ র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তব্যে কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আবু জাফর সোহেল রানা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন , সাবেক জিএস ইঞ্জিনিয়ার ফিরোজ কবির কাজল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর উপজেলা শাখার যুগ্ন-আব্বায় মইনুল ইসলাম মইন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উলিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান রাজু, উলিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খায়রুল খান নিরব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি ও সমাবেশ কর্মসূচি সম্পন্ন হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies