Type Here to Get Search Results !

দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন। ১ সেপ্টেম্বর ২০২৬ সকালে স্ত্রী ডিয়ানে ডাওকে সঙ্গে নিয়ে তিনি জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শন করেন। পরে তিনি ঐতিহাসিক নয়াবাদ মসজিদও ঘুরে দেখেন। এ সময়উপস্থিত ছিলেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতেয়াক আহমেদ, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা,কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী সহ বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies