Type Here to Get Search Results !

আপনাদের যদি সৎ সাহস থাকে দেশের আইন আদালতের মুখোমুখি হন

নজরুল ইসলাম,পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। রবিবার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। আইন আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে বিএনপি দলীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের মতবিনিময় সভায় ত্যাগী নেতার মূল্যায়ন নিয়ে বেশ হট্টগোল সৃষ্টি হয়। মন্ত্রী বলেন, বিএনপি কিন্তু এই দেশে থেকে এই দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় পোরা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপির নেতাকর্মীকে মনোবল একটুও টলাতে পারে নাই এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরণের কমতি দেখায় নাই। এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক সহ জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies