চিলাহাটি ওয়েব ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি ও বহিষ্কৃত প্রতিষ্ঠাতা নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক করার প্রতিবাদে এবং নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে এক সংবাদ সম্মেলন করেছেন বিএনপি'র বহিষ্কৃত ও প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ।
আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পার্বতীপুর প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক সমর্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সম্মেলনের ব্যানারে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে স্লোগান এবং দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সংহতি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরে প্রতিবাদ জানান এবং স্বতন্ত্র এমপি রেজওয়ানুল হক সমর্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি'র প্রতিষ্ঠাকালীন সদস্য (১৯৭৮), গ্রাম সরকার প্রধান (১৯৮০) এবং পার্বতীপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, “আমরা পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি'র প্রতিষ্ঠাতা সদস্য সাজেদুর রহমান, আকরাম হোসেন ও এ জেড এম রেজওয়ানুল হক সাহেবের নেতৃত্বে ৩৫ বছরের ত্যাগী, নিবেদিত, নির্যাতিত ও নিপীড়িত কর্মীরা অত্র উপজেলার আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন দেখে হতবাক হয়ে গেছি। সংবাদ সম্মেলনে তারা সতর্ক করেছেন তারা ব্যতীত অন্য কেউ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারবে না, অন্যথায় বহিষ্কৃত হবেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা মনে করি বিএনপি'র কমিটিতে কতজন সদস্য আছেন, পক্ষান্তরে বিএনপির সমর্থক কত ? পিতার একাধিক সন্তান থাকলে একজন সন্তান আরেকজন সন্তানের পিতার মৃত্যুবার্ষিকী উদযাপন করতে সতর্ক করতে পারেন না ? যে ব্যক্তিটি ৩৫ বছরে শ্রম ও ত্যাগের বিনিময়ে দিনাজপুর-৫ আসন আজকের এই জায়গায় নিয়ে আসছেন, ২০১৪ সালের নির্বাচনে সাংগঠনিক আসাদুল হাবিব দুলুর পরামর্শে অনির্বাচিত সিম দ্বারা দায়িত্ব নিয়ে কেন্দ্র ভাঙার নির্দেশ প্রদান করে পার্বতীপুরের তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্বাচন ভ-ুল করার চেষ্টা করা হয়, যা বাংলাদেশ ও পার্বতীপুর-চিরিরবন্দর ছাড়া কোথাও করা হয়নি। ফলে শত শত মামলা, হাজার হাজার আসামি হয়ে হক সাহেবের নেতৃত্বে নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হন। শুধু তাই নয়, ২০১৮ সালের নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও হক সাহেব প্রার্থী হয়ে দিনের ভোটে হলেও বাংলাদেশের মধ্যে ১,৩০,০০০/ ভোট পেয়ে বাংলাদেশের তৃতীয় স্থান অধিকার করেন। তাই ২০২৬ সালের নির্বাচনে হক সাহেব ইচ্ছা সত্ত্বেও জনগণের চাপে নির্বাচন করতে বাধ্য হন। ফলে ১০টি ইউনিয়ন ও পৌরসভা কমিটি হক সাহেবের পক্ষ অবলম্বন করেন। জনগণ ভালোবেসে তাঁকে নির্বাচিত করেছেন এবং সংসদে তিনি বিএনপির পক্ষে ভূমিকা রাখছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান আহ্বায়ক কমিটি তাদের ঘোষিত কর্মসূচি ছাড়া অন্য কাউকে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সতর্ক করা নিঃসন্দেহে বাকস্বাধীনতা হরণ ও সংগঠনকে পকেটস্থ করার অশুভ লক্ষণ। তাই আমরা আহ্বায়ক কমিটি কর্তৃক সতর্কবাণীর তীব্র নিন্দা জানাচ্ছি। কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে আরোও বলা হয়, পার্বতীপুর ও ফুলবাড়ী বিএনপি'র আহ্বায়ক কমিটি পুনঃতদন্ত সাপেক্ষে সংগঠনের বৃহত্তর স্বার্থে আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হচ্ছে।
আগামী ১ সেপ্টেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক পার্বতীপুর উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা আকরাম হোসেন বলেন, আগামী এক সেপ্টেম্বর ঢাকা মোড়ে বিএনপি'র কার্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবো। শান্তিপূর্ণভাবে আয়োজিত এই প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এমপি সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও কর্মীরা উপস্থিত ছিলেন। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে পার্বতীপুর উপজেলা জুড়ে বিএনপি'র রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, আজ দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে নবগঠিত আহবায়ক কমিটির পক্ষে সংবাদ সম্মেলন করেন পরাজিত ধানের শীষের প্রার্থী ব্যরিষ্টার একেএম কামরুজ্জামান এর পক্ষে সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইশলাম শাহ ও পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল হক। তারা লিখিত বক্তব্যে বলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনি এলাকায় স্বতন্ত্র সংসদ সদস্য জনাব এ জেড এম রেজওয়ানুল হক (বিএনপি থেকে বহিস্কৃত) এলাকার আইন শৃঙ্গল অবনতি ঘটানোর জন্য ১ সেপ্টেম্বর ২৬খ্রি ব্যংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অগণতান্ত্রিক, অসাংগাঠনিক ও অবৈধ জাবে নিজ উদ্যোগে স্থানিয় পার্বতীপুর উপজেলা বিএনপি যায় সকল অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ভূন্ডল করার চেষ্টা চালাচ্ছে-এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে সংবাদ সম্মেলন। যদি কেহ এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে, তাহলে ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদেশি থেকে আজীবনের জন্য বহিষ্ঠিত করা হবে। নির্দেশক্রমে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, আহবায়ক, পার্বতীপুর উপজেলা বিএনপি।
