Type Here to Get Search Results !

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী,পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি শনিবার (২৯ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালে উপজেলার এসএসসি.দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত থেকে সুন্দর আগামী ভবিষ্যত গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীতে এই বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে। বোদা উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল এর সভাপতিত্বে আয়োজিত সবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা, 
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, যুবদলের সদস্য সচিব সোহেল রানা ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হক ইমন, যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন মামুন, মশিউর রহমান হিমেল, মাজেদুর সরকার মুন্না সহ উপজেলা ও পৌর বিএনপি ও ছাত্রলের নেতৃবৃন্দ।
ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা সহ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। একই দিন সকালে মন্ত্রী পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন,এসময় তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় বেশি সার রয়েছে, তবে সম ডিস্ট্রিবিউশনে সমস্যা রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, বিগত দিনে যাদের সারের ডিলার নিয়োগ করা হয়েছে তারা অনেকেই একটি দলের অনুসারী। কেউ কেউ পারিবারিকভাবে ডিলার হয়েছেন। তাদের অনেকেই এখন পলাতক রয়েছেন। অনেকেই ঠিকভাবে সার সরবরাহ করেন না। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের ম্যাসেজ ক্লিয়ার সার নিয়ে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে মব, আতঙ্ক ও গুজব সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে কৃষকদের কাছে পৌছে দেয়ার জন্য প্রতি ইউনিয়নে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বর্তমান যারা ডিলার আছেন তাদেরও বাদ দেয়া হবে না। তিনি বলেন, সার কিনতে সমস্যায় পড়েন ছোট ও বর্গা কৃষকরা। তার অল্প পরিমাণ সার দরকার কিন্তু ঠিকভাবে পায় না। আপনি স্বীকার করেন আর না করেন যে সারের দাম ১২০০ টাকা সেটা রাতের আঁধারে ১৭০০/১৮০০ টাকা বিক্রি হয়েছে। প্রশাসনকে বলবো আপনাদের শক্ত হাতে প্রদক্ষেপ নিতে হবে যেন কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা বেশি দামে কোন সার বিক্রি করতে না পারে। কোথায় কি হবে হোক কিন্তু পঞ্চগড়ে সারের সংকট ও মুনাফা করার জন্য ১২০০ টাকার সার ১৮০০ টাকা এই ধরনের কৌশল অবলম্বন করে আমরা কৃষককে হেনস্থা করবো না এটা ডিলারদের প্রতি আমার অনুরোধ।
এ সময় তিনি কৃষকদেরও প্রয়োজনের অতিরিক্ত সার মজুদ ও জমিতে ব্যবহার না করার অনুরোধ জানান। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও চেম্বারের সভাপতি শরিফ হোসেন সহ প্রশাসন, কৃষি কর্মকর্তা ও সার ডিলাররা বক্তব্য রাখেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies