Type Here to Get Search Results !

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল পার্বতীপুর অয়েল ডিপো

ডেস্ক রিপোর্ট : অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড পিওএল ডিপো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ডি পোর যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আনলোড পয়েন্টের মটর রুমে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। ডিপোর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর ডিপোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে সরকারি ছুটি থাকায় ডিপোর কোন কর্মকর্তার মতামত নেয়া সম্ভব হয়নি। পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার হেমায়েল কবির জানান, ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা নিজেরাই আগুন নিভাতে সক্ষম হয়েছে। পরে তারা ফেরত চলে আসেন আসেন বলে জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies