Type Here to Get Search Results !

পার্বতীপুরে ১১৪ কেজি বৈদ্যূতিক তারসহ গ্রেফতার-১

অজয় সরকার, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে আজ শুক্রবার দুপুরে রংপুরের ডিবি পুলিশ, বদরগঞ্জ থানা পুলিশ, পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে পুলিশের সহায়তায় পার্বতীপুর পৌর শহরের আমিরগঞ্জ এলাকার মেঘনা মেশিনারিজ এর প্রো: মাসুদ পারভেজ নামের এক ভাংড়ীর দোকান তল্লাশি করে ১১৪ কেজি বৈদ্যূতিক চোরাই তার উদ্ধার করে। এর আগে বদরগঞ্জের বিভিন্ন স্থানের বৈদ্যূতিক তার চুরির মামলা দায়ের হয়। পুলিশ চুরির সাথে জড়িত থাকার অভিযোগে বদরগঞ্জ থানা এলাকার হৃদয় (৩৮) নামের একজনকে গ্রেফতার করে। ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতারকৃত হৃদয়ের দেয়া স্বীকারোক্তি মতে একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এসব মালামাল পার্বতীপুর থেকে পুলিশ উদ্ধার করে। এব্যাপারে বদরগঞ্জ থানায় মামলা হয়েছে বলে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানিয়েছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies