Type Here to Get Search Results !

পঞ্চগড়ে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু প্রিয়ম। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের সাদ্দামের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্রিয়ম দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকার মারুফ পাপ্পুর ছেলে। পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে প্রিয়ম বাড়ির বাইরে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। পরে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজি শুরু করলে প্রিয়মের মরদেহ পুকুরে ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies