নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। নিহত ধনেশ্বর রায় ওই এলাকার মৃত রংলাল রায়ের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি জমিতে কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি। পরে বাড়ির বারান্দার টিনের চালের পাশে রাখা কাঠের আসবাবপত্রের কাছে থাকা দিয়াশলাই নিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, টিনের চাল বিদুতায়িত হয়ে ছিল সেখানে তিনি স্পৃষ্ট হয়েছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।