Type Here to Get Search Results !

চিলাহাটিতে গুজব-অপপ্রচার রোধে প্রশাসনের সচেতনতামূলক সভা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের হলরুমে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Top Post Ad

Hollywood Movies