খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ৬৬টি জব্দ করা হয় পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।যাহার মূল্য ৩৩ হাজার টাকা বৃহস্পতিবার (১৬জুলাই) বিকালে উলিপুর বাজারে এ অভিযান পরিচালিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাজির মারজান হোসেন তালুকদার, উলিপুর থানার এএসআই নাজিমুল ইসলাম ও খলিল , মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী,ক্ষেত্র সহকারী একরামুল হক এবং স্থানীয় জনসাধারণ। উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল)কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিক্রয় ও মাছ শিকারের অভিযোগ যেখানেই পাবো সেখানে অভিযান পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয়দেরও সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।” পরে উপস্থিত সবার সামনে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
