Type Here to Get Search Results !

চিলাহাটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রতিবাদ সমাবেশ

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের কথিত পুশইন এবং সীমান্তে হত্যা বন্ধের দাবিতে নীলফামারীর চিলাহাটিতে প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
আজ শুক্রবার বিকেলে চিলাহাটি বাজার এলাকায় আয়োজিত এ সমাবেশে জোটের নেতারা সীমান্তে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, সীমান্তে পুশইন ও হত্যার ঘটনা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। তারা এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সীমান্তে মানবাধিকার রক্ষা এবং নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ সময় তারা সীমান্তে হত্যা বন্ধ ও পুশইনের মতো ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

Top Post Ad

Hollywood Movies