Type Here to Get Search Results !

পার্বতীপুরে যুবদলের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি,পার্বতীপুরঃ আগামী ১৩ জুন অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে পার্বতীপুর উপজেলা যুবদল। 
বুধবার (১০ জুন) দুপুর ২টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান পৃষ্ঠপোষক মো. আনোয়ারুল ইসলাম। বক্তারা বলেন, আগামী ১৩ জুনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যাকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তারা জানান, এটি পার্বতীপুরের অন্যতম বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, মৌসুমী আক্তার সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মোনা, সুকুমার বাউলসহ আরও বেশ কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। বক্তারা আরও বলেন, ঈদ পুনর্মিলনী শুধু বিনোদনমূলক আয়োজন নয় এর মাধ্যমে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হবে। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠানের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের কাজ পরিদর্শন করেন এবং প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ  খবর নেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies