Type Here to Get Search Results !

পার্বতীপুরে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : পার্বতীপুরে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতকরণ সভা স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)’র আয়োজনে, লিলিয়ন ফন্ডসের অর্থায়নে ও সিডিডি সহযোগিতায় স্থানীয় গ্রাম বিকাশ কেন্দ্রের হলরুমে “টেকনিক্যাল ভোকেশনাল এ্যাডুকেশন অধিবেশন” (টিভিইটি) আজ রবিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। 
পুষ্প টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক অসিম রাও এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর প্রধান নির্বাহী পরিচালক মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কাম টু ওয়াক প্রোগ্রাম ফোকাল পার্সন মোকারম হোসেন মানিক, সিবিআর অফিসার রাধা রানী, সিবিআর অফিসার সাজ্জাদ হোসন ও গ্রাম বিকাশ কেন্দ্রের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। পরে উপরোক্ত বিষয়ে উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies