Type Here to Get Search Results !

পঞ্চগড়ে গুমের শিকার নিখোঁজদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে মানববন্ধন

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : আমার ছেলের হাড় হলেও আমাকে ফেরত দিন। ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি।' এভাবেই মানববন্ধনে ১৪ বছর আগে গুম হওয়া সন্তান ইমাম হাসানকে ফিরত পাওয়ার আকুতি জানান মা মিনারা বেগম। ২০১২ সালের ৫ মার্চ। ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ইমাম হাসানকে। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। শনিবার দুপুরে গুমের শিকার নিখোঁজদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে মানববন্ধনে মিনারা এখনো তার সন্তানকে খুঁজে ফেরেন। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধনে মানবাধিকার কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক, শেখ সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, মানিক উদ্দীন ও অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলম। বক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে নজিরবিহীন গুমের ঘটনার সাক্ষী হয়েছে দেশ। আর গুমের মতো অমানবিক ঘটনা যেন না ঘটে সেই দাবি জানান তারা। এ সময় তারা, গুম প্রতিরোধ আইন পাশ, গুম হওয়া পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা, গুম ব্যক্তির ব্যাংক হিসাবসহ সম্পত্তি তার পরিবারের ভোগের ব্যবস্থা করা, ভারতে এখনো কেউ গুম হয়ে আছে কি না সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানো, গুমের শিকার ব্যক্তিদের মামলা প্রত্যাহার, গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies