Type Here to Get Search Results !

খানসামায় দিনব্যাপী কর্মশালা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলাতে উপজেলা পর্যায়ে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর পৃষ্ঠপোষকতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আমানুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা। বক্তারা গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, এর সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে কীভাবে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে গ্রাম আদালতের আওতায় এনে সচেতন করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় আরও উল্লেখ করা হয়, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। এ লক্ষ্যে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন বক্তারা। শেষে বক্তারা সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে এই সেবাকে আরও সহজলভ্য করে তুলতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies