Type Here to Get Search Results !

চিলাহাটির মানুষের হৃদয়ে আজও অমলিন খোকন চেয়ারম্যান

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : ছকিকুল আলম (খোকন চেয়ারম্যান) ছিলেন একজন জনমুখী ও মানবিক নেতৃত্বের প্রতীক। তিনি ১৯৪৭ সালের ৩০ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা মোজাম্মেল হক, যিনি ভোগডাবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, এবং মাতা আমেনা খাতুন।কর্মজীবনের শুরুতে তিনি চট্টগ্রাম রেলওয়েতে চাকরি করলেও, মানুষের জন্য কিছু করার গভীর ইচ্ছা তাঁকে রাজনীতির পথে নিয়ে আসে।
জনগণের ভালোবাসা ও আস্থায় তিনি ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার নির্বাচিত হন—প্রথমবার ১৯৮৮ থেকে ১৯৯২ এবং দ্বিতীয়বার ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত। তাঁর নেতৃত্বে ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০১২ সালের ১৭ অক্টোবর তিনি ইন্তেকাল করেন। মানুষের হৃদয়ে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে।

Top Post Ad

Hollywood Movies