Type Here to Get Search Results !

বিরামপুরে সিক্স-এ-সাইড ক্রিকেট

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে এবং ভিক্টর স্পোর্টিং ক্লাব, HEROES OF HSKসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় নববর্ষের উচ্ছ্বাসে বিরামপুরে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় টিম বিরামপুর রানার্সআপ হয় ব্রাদার্স ইলেভেন বিরামপুর । 
শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টুর্নামেন্টে অংশ নিতে প্রতিটি দলকে ১ হাজার টাকা ফি প্রদান করতে হয় এবং ৯ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করা হয়। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয় ৫ ওভারে, যা খেলায় এনে দেয় বাড়তি গতি ও উত্তেজনা। এবারের আসরে অংশ নেয় মোট ৮টি দল—টিম বিরামপুর, কে এম স্পোর্টস নবাবগঞ্জ, সানজু সুপার কিংস (এসএসকে) ফুলবাড়ী, কে সি জি দিনাজপুর, জয়পুরহাট, হিলি একাদশ, ব্রাদার্স ইলেভেন বিরামপুর এবং আরাফ স্পোর্টিং ক্লাব পাঁচবিবি। মাঠে প্রতিদ্বন্দ্বিতা, পুরনো হিসাব-নিকাশ কিংবা সাময়িক মান-অভিমান থাকলেও, খেলাধুলার বন্ধনে সবাই একত্রিত হয় এক প্রাণবন্ত পরিবেশে—যেখানে জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে সম্প্রীতি ও আনন্দ। আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। তবে পুরস্কারের বাইরেও খেলোয়াড়দের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মিলনের আনন্দই ছিল এই টুর্নামেন্টের মূল আকর্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ লিটন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান ইসলাম, HEROES OF HSK-এর কর্ণধার আব্দুর রউফ রাব্বু, বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে ভিক্টর স্পোর্টিং ক্লাবের সদস্য আবু হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মাসুম বিল্লাহ, সর্বোচ্চ উইকেট শিকারি হন তামিম, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাদাফ সানি এবং রানার্সআপ দলের ম্যান অব দ্য ম্যাচ হন হাসানুর ইসলাম পাপ্পু। পুরো টুর্নামেন্টটি লাইভ সম্প্রচার করা হয় “Sports Zone Birampur” ফেসবুক পেজ থেকে। ধারাভাষ্যে ছিলেন শামসুল আলম ও আসাদুজ্জামান আসাদ। সব মিলিয়ে নববর্ষের এই ক্রিকেট আসর বিরামপুর বড় মাঠকে একদিনের জন্য রূপ দেয় উৎসবমুখর মিলনমেলায়, যেখানে খেলাধুলাই হয়ে ওঠে আনন্দ আর সম্প্রীতির প্রধান সেতুবন্ধন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies