Type Here to Get Search Results !

কাহারোলে জামায়াতের ইফতার মাহফিল

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার ৪ মার্চ বিকাল ৫ টায় আল আজহার ইসলামিক একাডেমী প্রাঙ্গণে বিশিষ্টজনদের সম্মানে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান।
ইফতার মাহফিলে কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা উত্তর সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মু.জাকিরুল ইসলাম,কাহারোল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী মহল ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কাহারোল উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মো. আবু তাহের পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies