Type Here to Get Search Results !

কাহারোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় ও দিবস পালিত

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মাধ্যমে কাহারোল উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমেই কাহারোল উপজেলা প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোখলেদা খাতুন মীম। দিনাজপুর ১ আসনের সংসদ সদস্যের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার সকাল ৮ টার দিকে কাহারোল দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশার নেতৃত্বে উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল সহ সহযোগী সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথকভাবে স্মৃতিসৌধে পুষ্প স্তাবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন রনি, কাহারোল উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আনারুল ইসলাম,৷ কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, দপ্তর সম্পাদক মতিউর রহমান, বিএনপি নেতা রুোস্তম আলী, কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেক, যুবদলের যুগ্ন আহবায়ক কায়দে আজম, কাহারোল উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব অলিউর রহমান, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও স্মৃতিসৌধ পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা জানান কাহারোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ, কাহারাল থানা,কাহারোল আনসার ভি ডি পি, কাহারোল প্রেসক্লাব, কাহারোল সরকারি কলেজ, কাহারোল মহিলা কলেজ, কাহারোল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, কাহারোল বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, স্বায়িত্ত শাসিত প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies