শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
আজ ২৬ শে মার্চ রোজ বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমান্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয় । উপজেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম বিএনপিকে পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি লোকমান হোসেন সরকার এই সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বিএনপি নেতা শামসুজ্জামান হাসু,সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া হোসেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর । এছাড়াও জামাতে ইসলামের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়, কুইজ কাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার।
