আনোয়ারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি : পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে আজ শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়ার আয়োজন করেন জার্মানীয়া- ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি।
মধ্যপাড়া পাথর খনির প্রধান গেটে অবস্থিত জিটিসি কর্তৃক নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে বাদ আসর জিটিসির নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকীর ব্যবস্থাপনায় অনুষ্টিত মিলাদ ও দোওয়ার অনুষ্ঠানে জিটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং খনি এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা, বর্তমান প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনাসহ দেশের শান্তি ও সম্বৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ হুজাইফা আলমগীর।






