অজয় সরকার, পার্বতীপুর প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার (৭ নভেম্বর) পবিত্র কোরআন তেলাওয়াাত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমিন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাজিব হুসাইন। এছাড়া ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ফয়েজুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ,রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অনুশ্রী সাহা।






