Type Here to Get Search Results !

কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। 
বুধবার রাতে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেতকীবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোগড়াবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেতকীবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা সোহাগ এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়দুল আলম জুয়েল। আলোচনা সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক পরিণতি এবং সামাজিক অবক্ষয় রোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভায় মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies