Type Here to Get Search Results !

পঞ্চগড়ের নতুনকুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন

পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের নতুন করে স্পোর্টস ২০২৬-২৭ সিজন ২ এর খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে। 
বুধবার বেলা ১১ টায় পঞ্চগড় সদর উপজেলার গলেহা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন কুড়ি স্পোর্টস খেলোয়ার বাছাই কমিটির সভাপতি তোফায়েল প্রধান। নতুনকুরি স্পোর্টস খেলোয়াড় বাছাই কমিটি সদস্য সচিব ও গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ও নতুন কুড়ি স্পোর্টস খেলার বাছাই কমিটির দলনেতা ও গলেহা হাট ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কামাত কাজলদিঘি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আমিনা রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই বাছাই পর্বে দাবা, ফুটবল, সাঁতার, মার্শাল আর্ট, ব্যাটমিন্টন, অ্যাথলেটিক্স, দীর্ঘলম্ফ, কাবাডি সহ বিভিন্ন খেলার খেলোয়াড় বাছাই করা হয়েছে। পরে উপজেলা ও জেলায় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ থাকবে খেলোয়াড়দের।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies