Type Here to Get Search Results !

পঞ্চাশ পয়সার পরিবর্তে এখন পাঁচ টাকা !

ডেস্ক রিপোর্ট, চিলাহাটি ওয়েব : অবিশ্বাস্য হলেও সত্য যে পঞ্চাশ পয়সার পরিবর্তে এখন পাঁচ টাকা করা হয়েছে। আর এ বাড়তি টাকার কারনে বাংলাদেশের সকল প্রত্রিকার সাংবাদিকগণ আর্থিক ক্ষতির পাশাপাশি পড়েছে বিপাকে। 
জেলা পর্যায়ের পত্রিকাগুলো তাদের উপজেলা প্রতিনিধিগণের নিকট বা সরকারি কোন দপ্তরে সরকারি অনুমোদনের পর মাত্র ৫০ পয়সার টিকিট ব্যবহার করে এর আগে একটি পত্রিকা পাঠানো হতো। আর সেখানে এখন ১টি পত্রিকা পাঠাতে ৫ টাকার ডাক টিকিট ব্যবহার করতে হচ্ছে। যা লোকাল পত্রিকার মুল্যই হচ্ছে ৫ টাকা। 
বাংলাদেশ ডাক বিভাগের পার্বতীপুর উপজেলা হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টার নূর মোহাম্মদ আজ বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩ টায় এ প্রতিনিধিকে জানান, চলতি বছরের ২২ সেপ্টেম্বর বাড়তি পয়সার টিকিট ব্যবহারে গ্রেজেড প্রকাশিত হয়েছে। যা চলতি মাসের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। তবে খামের বিষয়ে কোন নির্দেশনা বা নুতন খাম না আসায় তিনি কিছু বলতে পারেননি। এ বাড়তি টাকা প্রত্যাহারের দাবি সচেতন সাংবাদিক মহলের।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies