Type Here to Get Search Results !

পার্বতীপুরে আগাম জাতের ধান কাটামাড়াই শুরু

ডেস্ক রিপোর্ট, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে আগাম জাতের ব্রি-১০৩ ধান কাটামাড়াই শুরু হয়েছে আজ বৃহষ্পতিবার। 
উপজেলার হরিরামপুর ইউনিয়নের শাহপাড়া গ্রামের কৃষক লোকমান হাকিম জানান, আজ বৃহষ্পতিবার তার এক একর জমির ধান পাকলে তিনজন দিনমজুর দিয়ে কাটতে শুরু করেছেন। ২৫ শত টাকা বিঘা (৫৬ শতকে ১ বিঘা) দরে কাটা ও মাড়াই খরচ পড়েছে। একরে ৭০ মণ ফলন হবে বলে তিনি আশা করছেন। 
পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হোসাইন আজ বৃহষ্পতিবার বিকেল ৩ টায় জানান, ব্রি-১০৩ জাতের ধান কাটা শুরু হয়েছে। এবারে হেক্টর প্রতি সাড়ে ৫ টন উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা প্রতি শতকে সাড়ে ২২ কেজি হারে ফলন হবে বলে তিনি মনে করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies