Type Here to Get Search Results !

অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ চিলাহাটির আব্দুল কাদের

চিলাহাটি ওয়েব ডেস্ক : ঢাকায় ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ক্যাম্পের পাড় এলাকার আব্দুল কাদের (৪৯)।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় খোঁজ করেও আব্দুল কাদেরের সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। 
পরে প্রযুক্তির সহায়তায় অটোরিকশাটির ট্র্যাকার শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত অটোরিকশা ও আব্দুল কাদেরের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ আব্দুল কাদেরের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে তার পরিবার।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগ : ০১৭৬০৫৫১৮০৯, ০১৭৮৮৪৪২০৫২

Top Post Ad

Hollywood Movies