Type Here to Get Search Results !

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, হারাতে পারেন ফেসবুকের মনিটাইজেশন

চিলাহাটি ওয়েব, প্রযুক্তি ডেস্ক : ফেসবুকে অন্যের ভিডিও কপি করে সামান্য এডিট কিংবা পরিবর্তন এনে প্রকাশ করছেন?
তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। এমন কনটেন্টের কারণে শুধু ভিডিওর রিচ কমে যাওয়াই নয়, হারাতে পারেন পেজের মনিটাইজেশন সুবিধাও।
মেটার নীতিমালা অনুযায়ী, ফেসবুকে মৌলিক ও অর্থবহ কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া হয়। অন্যের ভিডিও পুনরায় আপলোড, কপিরাইটযুক্ত ফুটেজ ব্যবহার কিংবা সামান্য পরিবর্তন করে প্রকাশ করলে তা অননুমোদিত বা অনুকরণ করা কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে।
এর ফলে কনটেন্টের দৃশ্যমানতা কমানো থেকে শুরু করে মনিটাইজেশন সীমিত বা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
তাই ফেসবুকে নিয়মিত আয় ধরে রাখতে হলে অন্যের ভিডিও কপি না করে নিজস্ব ও মানসম্মত কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেওয়াই নিরাপদ পথ।








Top Post Ad

Hollywood Movies