Type Here to Get Search Results !

চিলাহাটিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর চিলাহাটিতে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বুলবুল ওরফে শুকুরু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা যায়, চিলাহাটি বাজারের সোনার মদিনা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লতিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার বুলবুল ওরফে শুকুরু চিলাহাটির গাড়িয়াল টালির শুটকুর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top Post Ad

Hollywood Movies