Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর প্রাণীসম্পদ হাসপাতাল চত্বরে মাদকের বিরুদ্ধে সচেতনা গড়তে, সমাজে মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার রাত্রী ৮ টায় উপজেলার পৌরসভা এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল চত্বরে ১ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির মাদকমুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ী সরকারি কলেজ, ঈদগাহ মাঠ কমিটির ইমাম মাওলানা সৈয়দ আঃ জাকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আহমেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার এসআই মোঃ মাজেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক তোখর রাজনীতিবীদ শাহ মুর্তজা হক অষ্টিন, দিনাজপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইমরান চৌধুরী নিশাদ, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মোঃ আতিয়ার রহমান (মিন্টু), প্রফেসর শাহ মোঃ ইলিয়াস আলী, আলহাজ¦ আসলাম হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মোশাররফ হোসেন, ফুলবাড়ী উপজেলা এনসিপির যুগ্ন সম্বন্বয়কারী মোঃ সিহাব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। আয়োজনে ছিলেন ১ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটি উত্তর সুজাপুর। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মোঃ আতিয়ার রহমান (মিন্টু)। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies