Type Here to Get Search Results !

পঞ্চগড়ের মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

পঞ্চগড় ব্যুরো :পঞ্চগড়ের বোদা উপজেলার ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ রেজাউল করিম শামীম (চেয়ারম্যান, ৬নং মাড়েয়া বামনহাট ইউপি) আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে রিপন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদুর রহমান বাবু বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৮১ জন। এর মধ্যে একমাত্র মহিলা ভোটার ছিলেন ১ জন। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিনশেষে মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ৩৭৬টি, যা মোট ভোটের প্রায় ৯৮.৬৮%। সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে রিপন ১৯৬ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম (ছাতা প্রতীক) পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চশমা প্রতীক নিয়ে মোঃ মাসুদুর রহমান বাবু ১৮৮ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লাবু হক (হারিকেন প্রতীক) পেয়েছেন ১৮৩ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন: মোঃ জুয়েল রানা ( টিয়াপাখি) – ২২৬ ভোট পেয়ে ১ম, মোঃ রাশেদুল ইসলাম ( উড়োজাহাজ) – ২০৬ ভোট পেয়ে ২য় এবং মোঃ তোয়াবুর ইসলাম (গোলাপফুল) – ১৭৪ ভোট পেয়ে ৩য় নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি: মোঃ এমদাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন মুকুল, অর্থ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম। নির্বাচনটি সুচারুভাবে সম্পন্ন করতে ৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করেন। কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু আনসার মোঃ রেজাউল করিম শামীম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ মোক্ষেদ আলী খাঁন (সার্বিক) ও মোঃ মশিয়ার রহমান প্রধান (অর্থ)। এছাড়াও সদস্য হিসেবে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম প্রধান ও বাবু সন্তোষ কুমার বর্মন। প্রধান নির্বাচন কমিশনার জানান, মাড়েয়া বাজারের ব্যবসায়ী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies