আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর চিলাহাটিতে আধুনিক রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উদ্বোধন করা হয়েছে মেডিকা ডায়াগনস্টিক সেন্টার।
রোববার সকালে ডোমার রোডে জনতা ব্যাংকের সামনে শেখ মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মহব্বত হোসেন বাবু, ডাঃ সাইফুল ইসলাম, চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রেজাউল করিম, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক গোলাম আযম, ফিউচার প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ রকিব হোসেন রন, চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সুইটি ডেন্টাল কেয়ারের ডাঃ কামরুজ্জামান সবুজ, মেডিকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক অনিক আহসান, ডাঃ জয়নাল আবেদীন, নিয়মিত ডাঃ গাওসুল আলম মোস্তাকিন এবং ম্যানেজার জিএম মাহাবুবুর রহমান, ল্যাব টেকনিশিয়ান সুমনা আক্তার, রিসিপশনিস্ট রুপালি বেগম উপস্থিত ছিলেন।
তারা বলেন, নির্ভুল রোগ নির্ণয়ের জন্য আধুনিক প্রযুক্তি ও মানসম্মত ল্যাবসেবার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়েই মেডিকা ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা।
প্রতিষ্ঠানটিতে পর্যায়ক্রমে আধুনিক প্যাথলজি পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ডায়াবেটিস, কিডনি, লিভার, থাইরয়েড ও হরমোনসহ বিভিন্ন রোগ নির্ণয় সেবা চালু করা হবে।
পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, দ্রুত ও নির্ভুল রিপোর্ট এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
অতিথিরা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান চিলাহাটি ও আশপাশের মানুষের জন্য নির্ভরযোগ্য ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

