আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর চিলাহাটিতে বালাইনাশক কোম্পানি ইনতেফার সৌজন্যে ৬০ জন কৃষকের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকেলে চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছের চারা তুলে দেন কেতকীবাড়ী কৃষি উপ-সহকারী তাপস কুমার ও ভোগডাবুড়ী কৃষি উপ-সহকারী আব্দুল বারী।
এ সময় উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির রংপুর এরিয়া ম্যানেজার মোমিনুর ইসলাম, ডোমার টেরিটরি অফিসার ফরহাদ হোসেন, চিলাহাটির পরিবেশক ও মেসার্স কৃষি সমাধানের স্বত্বাধিকারী জিয়াউল হক, ইউপি সদস্য নূরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

