Type Here to Get Search Results !

চিলাহাটির বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় একটি কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দাফনের আগে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা সায়লা সাঈদ তন্বী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদশা আলীসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। জানাজায় তার আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে উপস্থিত ব্যক্তিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের মৃত্যুতে চিলাহাটির মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Top Post Ad

Hollywood Movies