Type Here to Get Search Results !

বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : গৌরব, সাফল্য ও সংগ্রামের ব্রত নিয়ে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বোদা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মানুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম আকাশ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন সরকার, মহিলা দলের জেলা সাংগঠনিক সম্পাদক মজিদা খাতুন, কৃষকদলের সদস্য সচিব শাহজাহান সিরাজ প্রমুখ। 
বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কে স্মরণ করে সংগঠন টির লক্ষ্য উদ্দ্যেশ্য তুলে ধরে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের বিশেষ আলোকপাত করেন। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম মির্জার সঞ্চালনায় আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, দলের প্রতি অনুগত থেকে তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
এসময় প্রায় সহস্রাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies