Type Here to Get Search Results !

চিলাহাটিতে রাস্তা নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় বন্ধ গ্রামবাসীর চলাচল!

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কৈমারী পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ভোগান্তি।
এলাকাবাসীর অভিযোগ- রাস্তার জন্য জমি ছেড়ে দেওয়া নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মূল সড়কের সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
২০১৫ সালে মৃত. শফি উদ্দিনের ছেলে ধান ব্যবসায়ী দুলাল ও তার ভাই ক্যাশিয়ার চিলাহাটি বাজার মসজিদের কাছ থেকে ৮ শতক জমি কিনে নেন। জমি কেনার সময় এলাকাবাসী চলাচলের জন্য কিছু অংশ রাস্তা হিসেবে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়।
তখন মসজিদ কমিটির পক্ষ থেকে দুলালকে বিকল্প জায়গা দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে সেই জায়গা ছেড়ে দেওয়া হয়নি বলে দুলাল অভিযোগ করেন- তিনি আরো বলেন আমার ক্রায়কৃত সম্পত্তি থেকে মসজিদ কমিটি রাস্তার জন্য একটু ছেড়ে দিতে বলে, তার বিপরীতে আমাকে জমি রেজিস্ট্রি দেওয়ার কথা।
কিন্তু এখন অব্দি দেয়নি, তাই আমি আমার কেনার সম্পত্তি থেকে রাস্তার জন্য কেনইবা ছাড়বো। এদিকে দুলাল একটু রাস্তা না ছাড়ার কারনে ক্ষুব্ধ এলাকাবাসী পুরো গ্রামের চলাচলের মেইন রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন।
এতে পুরো এলাকার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে রাস্তা নিয়ে বিরোধের স্থায়ী সমাধান চান এলাকাবাসী।

Top Post Ad

Hollywood Movies