চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গভীর শোকাবহ ঘটনা ঘটে। এদিন ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠজন নিহত হন।
নিহতদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালসহ পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠজন। একই ঘটনায় শেখ নাসের, শেখ ফজলুল হক মণি ও তাঁর স্ত্রী আরজু মণিসহ আরও কয়েকজন প্রাণ হারান।
সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে অবস্থান করায় তাঁরা বেঁচে যান।
১৫ আগস্টের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে বিবেচিত। পরবর্তী সময়ে এ দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে এবং সরকারি ছুটিও ছিল।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয় এবং পরবর্তীতে জাতীয় শোক দিবস হিসেবে পালনের সরকারি সিদ্ধান্তেও পরিবর্তন আসে।

