আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী-২৯ বিজিবি বড়গ্রাম ও দাইনুর সীমান্তে পৃথক
পৃথকভাবে চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ভারতীয়
নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও
বাংলা মদ তৈরির বড়ি আটক করেন।
গত ২৩ ও ২৪ শে আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯
বিজিবি) গোপন সূত্রে সংবাদ পেয়ে এর অধীনস্থ বড়গ্রাম
বিওপি, দাইনুর বিওপি অভিযান চালিয়ে ৯ শত ৫৩ বোতল ভারতীয়
ইস্কোফ সিরাপ, ৩৫৩ বোতল যৌন উত্তেক সিরাপ ও ২৫০০ পিস
ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন। যার মূল্য ৬ লক্ষ ৩৪
হাজার ৭ শত ৫০ টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ
আরিফ-উজ-জামান (পিএসসি) এর সাথে আটকের বিষয়ে কথা
বললে তিনি জানান, সীমান্ত এলাকার টহল জোরদার করার ফলে চোরা
পথে যাওয়া মাদক আটক করা হয়।
