Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফলদ ও বনজ জাতের ৫ হাজার বিভিন্ন চারা গাছ সপ্তাহ ব্যাপী রোপণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (১৬ আগষ্ট) দুপুরে পৌর শহরের সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চারা গাছ বিতরণ ও রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে গত ১০ আগষ্ট ফুলবাড়ী হাই কেয়ার প্রতিবন্ধি স্কুলে চারা বিতরণ এবং রোপণের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে এই কর্মসুচি পালন করা হয়। সেন্টার ফর গ্লোবাল ইনভারমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোবাকো এর সহযোগিতায় এবং পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর বাস্তবায়নে এই কর্মসুচি পালন করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ টিম, দিনাজপুর এর আহ্বায়ক মেহেদী হাসান জানান, আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা ও দূষণ কমানো এবং বনজ সম্পদ বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies