Type Here to Get Search Results !

বিদায় নিলেন খাদিজাতুল কুবরা (রাঃ) মাদ্রাসার শিক্ষার্থীরা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব  : নীলফামারী জেলার চিলাহাটির দক্ষিণ কেতকীবাড়ী এলাকার খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসার হাফেজা ও আলেমা বিভাগের ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত জ্ঞানকে ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেতকীবাড়ী ইউনিয়ন শাখার আমির রইসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আশেকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার সুধীজন। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

Top Post Ad

Hollywood Movies