Type Here to Get Search Results !

চিলাহাটির সরকার পাড়ায় জমি বিরোধ, হাসপাতালে একই পরিবারের ৩

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের সরকারপাড়ায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
এতে মৃত সাইদুল ইসলামের ছেলে আব্দুর রহিম, আব্দুর সামাদ এবং তার স্ত্রী সালেহা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত পরিবারের সদস্য ফেরদৌসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোস্তাকিমের নেতৃত্বে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়। হামলায় পরিবারের কয়েকজন আহত হন। বর্তমানে ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না বলেও দাবি করেন তিনি। 
তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Top Post Ad

Hollywood Movies