Type Here to Get Search Results !

পলাশবাড়ীর পানিতে ডুবে নিভে গেল নীরবের প্রান

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে পুকুরে ফুটন্ত কচুরি ফুল তুলতে গিয়ে নীরব নামের আট বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত নীরব পুটিমারি গ্রামের আব্দুল্লাহ ব্যাপারির প্রথম সন্তান। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ৭ নং ওয়ার্ডের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে বেশকিছু বাচ্চার সাথে কচুরি ফুল তুলতে যায় নীরব। এসময় পুকুরে আকস্মিক ডুবে যায় নীরব। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাঁকে ভাসতে না দেখে তার সহপাঠীদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় উদ্ধার করে নীরবকে। হাস্যজ্জল শিশু নীরবের অকাল মৃত্যুতে ঐ এলাকায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে। নীরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান(রিপন)।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies