এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সবুজ-এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাধন কুমার রায়।
এছাড়া ক্যাম্পে অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে সহযোগিতা প্রদান করে হলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এ সময় আগত সেবাগ্রহীতারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেন।
