আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান
চালিয়ে ৪ লক্ষ টাকার ভারতীয় মাদক আটক করেন। গত ১২ জুলাই
খানপুর ও আমতলী বিওপি পৃথক পৃথক দুটি মাদক চোরাচালান
প্রতিরোধ অভিযান চালিয়ে ২ হাজার ৪ শত পিস ভারতীয় নেশা
জাতীয় ট্যাবলেট এবং ২ শত ৩৭ বোতল যৌন উত্তেজক সিরাপ
আটক করেন। যার মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা । গত ৪ ঠা জুলাই
২৯ বিজিবির আওতায় অচিন্তপুর বিওপি বিজিবি চাপড়া
গ্রামের চেয়ারম্যান পাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস
নেশা জাতীয় ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করেন, যার
মূল্য ১ লক্ষ ৬৪ হাজার টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির
অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফÑউজ-জামান এর সাথে
আটকের বিষয়ে কথা বললে তিনি জানান, নিয়মিত টহল
চলাকালীন অবস্থায় চোরা কারবারীর কাছ থেকে মাদক আটক করা
হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
